এসিআই এর প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৯:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) _ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।

