প্রযুক্তির বাস্তবতায় অনলাইন শিক্ষায় যেতেই হবে: শিক্ষামন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ২১:৪৫
ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন ও অফলাইন অ্যাডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর নির্ভর করে। এজন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তথ্যপ্রযুক্তির বাস্তবতায় আমাদের অনলাইন শিক্ষায় যেতেই হবে। কোভিড-১৯ আমাদের এ নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করেতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনির সভাপতিত্বে ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী এ মতামত দেন।
শিক্ষামন্ত্রী কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি অ্যাডুকেশন পলিসি প্রণয়নে গুরুত্বারোপ করেন।

