প্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে জাপানি রাজকন্যা
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ১০:০০
প্রেমিক এবং সহপাঠীকে বিয়ে করতে গিয়ে রাজমর্যাদা হারানো জাপানি রাজকন্যা মাকো এবার স্বামীর সঙ্গে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। নিউ ইয়র্কে একটি বাসা ভাড়া করে বসবাস করবেন তারা।
বিজ্ঞাপন
রোববার (১৪ নভেম্বর) সকালে একটি বাণিজ্যিক ফ্লাইটে টোকিওর নারিতা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন ওই দম্পতি।
এদিকে, জাপানি আইনে রাজপরিবারের কোনও নারী বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করলে তিনি রাজকীয় মর্যাদা হারান।
বিজ্ঞাপন
বিবিসি জানায়, টোকিওর বিমানবন্দরে ১০০ জনের মতো সংবাদকর্মীর উপস্থিতিতে কড়া পুলিশ পাহারায় নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন মাকো-কোমুরো। সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তারা।
অন্যদিকে, বিয়ের পর মাকো তার স্বামীর পদবি গ্রহণ করেছেন। এখন থেকে তিনি পরিচিত হবেন মাকো কোমুরো নামে। নিউ ইয়র্কে তিনিও স্বামীর সঙ্গে আইনপেশায় কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রাজমর্যাদা ছেড়ে স্বামীর হাত ধরে ভিন দেশে পাড়ি জমানোর এ ঘটনাকে ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই যুগলকে জাপানের হ্যারি ও মেগান বলছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
প্রসঙ্গত, মাকো ও কোমুরোর প্রথম দেখা হয় ২০১২ সালে। টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে। সেখানেই তারা প্রেমে পড়েন, এর পাঁচ বছর পর তাদের বাগদান হয়। ২০১৭ সালের সেপ্টেম্বরে এই যুগল বিয়ের ঘোষণা দেন। তবে কোমুরোকে জড়িয়ে আর্থিক কেলেঙ্কারির গুজবে তাদের বিয়ে বিলম্বিত হয়।

