দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ১৬:০৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির বা ৩৯.৮৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে একমি পেস্টিসাইডসের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার একমি পেস্টিসাইডসের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইলের ১০ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৯.৯২ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.২২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৭.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৭.৫০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৯৭ শতাংশ, অগ্নি সিস্টেমের ৬ শতাংশ এবং ওরিয়ন ফার্মার ৫.৩৭ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading