আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ১৭:০৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-কোম্পানি।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৫ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৭৯ পয়সা।

