আইটি কন্সালটেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ১৭:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফর্মেশন টেকনোলোজি কন্সালটেন্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) _ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৮৩ পয়সা।

