প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

