দেশে ভ্যাকসিন ইনস্টিটিউট হবে: প্রধানমন্ত্রী

দেশে ভ্যাকসিন ইনস্টিটিউট হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৪:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারি করোনাসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ভ্যাকসিন ইনস্টিটিউট এবং ভ্যাকসিন নীতিমালা হলে যেসব সুবিধা পাওয়া যাবে সেই তথ্যও তুলে ধরেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা আবির্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে।’

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চার বারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা যান। সংসদের রীতি অনুযায়ী তার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তার জীবনের ওপর আলোচনার পর সংসদ মুলতবি হয়। তবে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading