আগামীকাল এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন

আগামীকাল এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৭:১০

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল চারটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading