করোনা: একদিনে আরও ৬ মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৩৫
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৭ হাজার ৯৩৪ জন।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

