সূচক উত্থানে লেনদেন শেষ

সূচক উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। খবর-ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১২০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading