লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫৫ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার। ৮৯ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে পঞ্চম ও শেষ স্থানে উঠে এসেছে ডেলটা লাইফ ইন্সুরেন্স।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, ব্র্যাক ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।

