পাকিস্তানে পুলিশ লাইনসে বিস্ফোরণ, নিহত ২১

পাকিস্তানে পুলিশ লাইনসে বিস্ফোরণ, নিহত ২১

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২৩:১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য। এ ঘটনা আহত ৮০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জ্যেষ্ঠ পুলিশ ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইনসের একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটে। এরপরই জঙ্গিরা কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে পুলিশের স্থাপনাগুলোতে হামলা চালায়।

স্থানীয় জেলা স্বাস্থ্য কর্মকর্তা নাসির হাসান আফ্রিদি পাকিস্তানের সংবাদমাধ্যমে ডনকে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

এর আগে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ ডনকে জানান, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানে। এর পরপরই আত্মঘাতী হামলাকারীদের কয়েকজন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। আরও অন্তত তিনজন স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হয়। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি ভবনের ধসে পড়া দেয়ালের পাশে মানুষজন জড়ো হয়েছেন, তারা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন এবং আহত ব্যক্তিদের সাহায্য করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অ্যাম্বুলেন্স দেখা যায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading