ঢাকার কচি-কাচার মেলায় চলছে মার্সেল হা-শো’র অডিশন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৭:০০
জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। ধারাবাহিক সাফল্যের পর শুরু হচ্ছে এর ষষ্ঠ মৌসুম। প্রতিবারের মতো এবারো ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাচার মেলায় ঢাকা বিভাগীয় অডিশন শুরু হয়েছে। সকাল থেকেই কচি-কাচার মেলায় ছিল দীর্ঘ লাইন। অডিশন পরিচালনা করছেন প্রোগ্রাম পরিচালক জাহাঙ্গীর আলম, কাজী মো. মোস্তফাসহ অন্য অতিথিরা।
অডিশনে বিচারকের দায়িত্ব পালন করছেন-তুষার খান, মীরাক্কেল খ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, হা-শো সিজন-১ চ্যাম্পিয়ন সাইফুর রহমান সাইফুল।
প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে পাঁচ লাখ টাকা, দ্বিতীয় জনকে তিন লাখ এবং তৃতীয় বিজয়ীকে দুই লাখ টাকা দেওয়া হবে।
এছাড়া সাতজন ফাইনালিস্টের প্রত্যেকে পাবেন একটি করে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর, বাদ পড়া প্রতিযোগীরা প্রত্যেকে পাবেন মার্সেল এয়ার কন্ডিশনারের সৌজন্যে গিফট হ্যাম্পারসহ প্রতিপর্বে বেস্ট পারফর্মার পাবেন মার্সাল এয়ারকন্ডিশনারের সৌজন্যে গিফট হ্যাম্পার।
মার্সেল হা-শো’র সিজন-৬ এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি ডটকম ও এনটিভি।

