করোনা: আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪

করোনা: আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৫০

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জানানো হয়েছে, একই দিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৪৪ জনের।

গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৪৪ জন। গতকাল ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬৬ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৬ জন। শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। গতকাল এখানে মারা গিয়েছিল ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading