বঙ্গমাতা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বঙ্গমাতা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৪০

সৈয়দা সাজেদা চৌধুরীকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে বঙ্গমাতা পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়, বঙ্গমাতা পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভায় আগামী (২০২১-২০২৩) মেয়াদের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. ফারজানা ইসলাম, অধ্যাপক ড. আবুল বারকাত, আরোমা দত্ত এমপি, পারভীন হক সিকদার এমপি, সাংবাদিক ফরিদা ইয়াসমিন, সেতারা আহসান উল্লাহ পলি, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. জেসমিন চৌধুরী ও নির্মাল রোজারিও। কোষাধ্যক্ষ হয়েছেন মো. সাইফুল ইসলাম।

এছাড়াও উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন বেগম মতিয়া চৌধুরী এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. হোসেন মনসুর, মোজাফ্ফর হোসেন পল্টু, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. সেলিম মাহমুদ, আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading