এইচএসসিতে দেড় লাখ শিক্ষার্থী ঝরে গেছে

এইচএসসিতে দেড় লাখ শিক্ষার্থী ঝরে গেছে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৫০

আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন অংশ নিচ্ছে।

আন্তঃশিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্যমতে, এবার এইচএসসি-সমমান পরীক্ষার জন্য ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার, ৬৯০ জন। সে হিসেবে এ বছর এইচএসসিতে ঝরে পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৩১০ জন।

এবার সাধারণ ৯টি শিক্ষাবোর্ডে পরীক্ষা দিছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন ও ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এছাড়া এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading