কোচিং সেন্টার বন্ধ ৩ জানুয়ারি পর্যন্ত

কোচিং সেন্টার বন্ধ ৩ জানুয়ারি পর্যন্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ২০:১০

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।’

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী।

এর আগে বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল।

এদিকে, এসসসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ৮ নভেম্বর থেকে কোচিং সেন্টার বন্ধ আছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading