শার্শায় নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৩

শার্শায় নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ৩

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৬:১০

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পাঁচভূলোট দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী আব্দুর রশিদের বিপক্ষে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন তবিবর রহমান। কয়েকদিন ধরেই নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে নৌকা প্রার্থীর সমর্থকরা পাঁচভূলোট এলাকায় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসটি ভাঙচুর করে। তবিবর রহমানের লোকজন বাঁধা দিতে আসলে নৌকার সমর্থকরা সেখানে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটনায়।

একপর্যায়ে তারা গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলে উপস্থিত ফজর আলী, আশরাফুল ইসলাম গুলিব্ধি হন এবং রবিউল ইসলাম নামে অপর একজন বোমার স্প্রিন্টারে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুপুরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন পক্ষ থানায় মামলা করেনি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading