মুশফিককে কারণ দর্শানোর নোটিশ দিল বিসিবি

মুশফিককে কারণ দর্শানোর নোটিশ দিল বিসিবি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১। আপডেট ১৯:০৫

পাকিস্তানের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দলে নেই মুশফিকুর রহিম। নির্বাচকরা বলেছেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

কিন্তু মুশফিক গণমাধ্যমের কাছে দাবি করেন, তাকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমের কাছে বোর্ড ও নির্বাচকদের সমালোচনা করায় তাকে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিসিবিতে মুশফিককে শুনানিতে হাজির বলা হয়েছে।

১৬ সদস্যের দল ঘোষণার দিন গত মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মুশফিকের না থাকার ব্যাপারে বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি। ‘

এরপর গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে মুশফিকুর এসবের তীব্র সমালোচনা করেন। তার দাবি, টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। তিনি নিজে থেকে বিশ্রামও চাননি। তাছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকেরা আলোচনা করেন না। পরিস্কার করে কিছু বলেন না- এসব অভিযোগও তোলেন মুশফিক। এর প্রেক্ষিতে বিসিবি মনে করছে, মুশফিক আচরণবিধি ভঙ্গ করেছেন। কেন ও কী কারণে সংবাদমাধ্যমকে এসব কথা তিনি বলেছেন, সেটা জানতেই তাকে শোকজ করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading