আ’লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ

আ’লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ০৮:২০

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার।

শুক্রবার (১৯ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading