দেশে ফিরলেন সেনাপ্রধান

দেশে ফিরলেন সেনাপ্রধান

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ০৭:৪০

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন বলে শুক্রবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দ্বিপাক্ষিক আলোচনায় তারা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।

সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ দুবাইতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading