খালেদার বিদেশে চিকিৎসা: বিএনপির আবেদনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার বিদেশে চিকিৎসা: বিএনপির আবেদনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪০

আইনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন পাঠানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা। এতে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় মানবিক কারণে হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দিতে মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘আমরা পাঁচটি দল নিজ উদ্যোগে এসেছি। আমাদের আবেদন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু তার সময়ে বিরোধী পক্ষের প্রতি অত্যন্ত মানবিক ছিলেন। আমরা আশা করি, তার কন্যা হিসেবে প্রধানমন্ত্রীও সেই মহানুভবতা প্রদর্শন করবেন।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading