বিএনপি ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

বিএনপি ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৩:৫০

নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলের বিএনপির নেতাকর্মীরা। এতে দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। এ কারণে পুলিশ তাদেরকে সমাবেশ করতে বাধা দিলে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে দৈনিক যুগান্তেরর নাটোর প্রতিনিধি শহিদুল সরকার ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। বর্তমানে পরিবেশ স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading