ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৯:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) _ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।

