এক দিনে ৯১ ডেঙ্গু রোগী ভর্তি

এক দিনে ৯১ ডেঙ্গু রোগী ভর্তি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৪৫

সারাদেশে এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ৯১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ‌্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৭৫ জন ও বেসরকারি হাসপাতালে ১১৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে ৯৮ জন রোগীর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

জানা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯১ জন রোগীর মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাকি ১৬ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে ২৬ হাজার ৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মাস হিসাবে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন ও নভেম্বরে (২৩ পর্যন্ত) ২ হাজার ৯৭৮ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন ও নভেম্বরে (২৩ পর্যন্ত) ৭ জন মারা গেছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading