এস এস স্টিলের লভ্যাংশ ঘোষণা

এস এস স্টিলের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ নভেম্বর ২০২১। আপডেট ২১:৫০

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ ও ৮ শতাংশ বোনাস। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা শুধু ৮ শতাংশ বোনাস পাবেন।

বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading