মুগদার আগুনে স্ত্রী-সন্তানের পর মারা গেলেন গৃহকর্তাও

মুগদার আগুনে স্ত্রী-সন্তানের পর মারা গেলেন গৃহকর্তাও

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ১০:৪৫

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্ত্রী-সন্তানের পর মারা গেলেন গৃহকর্তা সুধাংশু।

শনিবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এর আগে গত ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সুধাংশুর স্ত্রী প্রিয়াঙ্কা (৩০) ও তার ছেলে অরূপ (৫) মারা যান। এ ঘটনায় প্রিয়াঙ্কার মা শেফালী চিকিৎসাধীন রয়েছেন। আগুনে তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading