সূচকের বড় পতনে সপ্তাহ শুরু

সূচকের বড় পতনে সপ্তাহ শুরু

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৭৮ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজও ডিএসইতে টাকার অংকে লেনদেন ৮০০ কোটির ঘরে অবস্থান করছে; যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। খবর-ডিএসই।

রবিবার ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল ডিএসইতে ৮২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে আজ গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪৯ কোটি ৭৮ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, দর কমেছে ২৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading