ঢাকার আশপাশেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’

ঢাকার আশপাশেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১২

ঢাকার আশপাশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। চাহিদা বাড়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২৮ নভেম্বর) জাতীয় সংসদে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এ বিষয়ে মাহবুব আলী বলেন, চাহিদা বাড়ায় ঢাকার আশপাশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর সংস্কারের পরে পুনরায় চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। ঈশ্বরদী বিমানবন্দরের জন্য মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর কাছে ২৯০ দশমিক ৭৪ একর হস্তান্তর করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দখলে থাকা অবশিষ্ট ১৪৫ দশমিক ৯১ একর জমিতে রয়েছে টার্মিনাল ভবন, রানওয়ে, ট্যাক্সিওয়ে, নেভিগেশন যন্ত্রপাতি, যোগাযোগ যন্ত্রপাতি ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও বিমানবন্দরের প্রবেশ সড়কসহ অন্যান্য স্থাপনা রয়েছে বলে জানিয়েছেন মাহবুব আলী।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈশ্বরদী বিমানবন্দরে মিলটারি ফার্মকে হস্তান্তর করা জমি, মিলটারি ফার্ম কর্তৃক দখল করা জমিসহ এ বিমানবন্দরের জন্য অধিকৃত জমি বেবিচকের অনুকূলে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading