ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আগমনে নিষেধাজ্ঞার সুপারিশ

ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আগমনে নিষেধাজ্ঞার সুপারিশ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৮:১০

যেসব দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়েছে, সেসব দেশ থেকে লোকজনের আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (২৮ নভেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় এ সুপারিশ করা হয়েছে। এছাড়াও কয়েকটি সুপারিশ করেছে ওই কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি কমিটি জানায়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন-কে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করেছে। এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ দক্ষিণ আফ্রিকাসহ সে অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)। বাংলাদেশেও সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।

কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাকে বাংলাদেশে ১৪ দিন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ এর টেস্ট পজিটিভ হলে আইসোলেশনে থাকতে হবে।

সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কঠোরভাবে পরিপালন (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading