বঙ্গবন্ধুর আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য “চিরঞ্জীব মুজিব” চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য “চিরঞ্জীব মুজিব” চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২৩:১০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” এর এক প্রদর্শনী আজ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার পরিবারবর্গ সহ প্রায় তিন ঘন্টা ব্যাপী এই চলচ্চিত্রটি উপভোগ করেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

প্রদর্শনীর শুরুর পূর্বে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় চলচ্চিত্রটির পরিচালক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম এবং প্রযোজক লিটন হায়দার “চিরঞ্জীব মুজিব” চলচ্চিত্রটির পটভূমি তুলে ধরেন।

শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাছান মাহমুদ, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহমেদ তৌফিক, এমপি, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ও বঙ্গভবনের সচিবগণ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উপভোগ করার পর অনুষ্ঠানস্থলে সুইচ অন করে চিরঞ্জীব মুজিব বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ট্রেইলার উম্মোচন করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading