দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৫৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৮টির বা ৬৩.৯৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে একমি পেস্টিসাইডের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস রবিবার একমি পেস্টিসাইডের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা ৯০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৭৯ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬৭ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৭৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.৭১ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৭.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.০৫ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৭২ শতাংশ এবং ফার কেমিক্যালের ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।

