নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: পরিচ্ছন্নকর্মীর দোষ স্বীকার

নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: পরিচ্ছন্নকর্মীর দোষ স্বীকার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২০:৫৭

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়ি চাপা দিয়ে মৃত্যুর মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী রাসেল খান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে রাসেল খানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আনিছুর রহমান। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়া তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে হয়।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. মোতালেব হোসেন এ তথ্য জানান।

গত ২৫ নভেম্বর রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৭ নভেম্বর গাড়ি চালক হারুন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সকাল ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক (রেজি: নম্বর ঢাকা মেট্রো শ ১১-১২৪৪)। এ সময় গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান।

পরে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও এলাকার টহল পুলিশ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ অফিসের পূর্বপাশ থেকে ঘাতক ট্রাক ও চালকের আসনে থাকা রাসেল খানকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম দেওয়ান পল্টন থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading