বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন শুরু আজ

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন শুরু আজ

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ০৯:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার ১ ডিসেম্বর।

সিনিয়র বিভাগ শেষে শুরু হবে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১’।

দুপুর ২টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি।

ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, জাম্বিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সিনিয়র-জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট পাঁচটি করে ইভেন্টের আসরে মোট প্রতিযোগীর সংখ্যা ৩৩৭ জন। বাংলাদেশ থেকে ১৮ জন পুরুষ ও ১০জন মহিলা শাটলার অংশ গ্রহণ করবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading