বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি: কাটাখালীর মেয়র আটক

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি: কাটাখালীর মেয়র আটক

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১১:৫০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‌্যাব।

রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১ ডিসেম্বর) সকালে র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জাতির জনকের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণে প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুই বারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে এ ঘটনায় মেয়র আব্বাসের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পৃথক থানায় তিনটি মামলা দায়ের করা হয়। তাকে দল থেকে বহিষ্কার এবং মেয়র পদ থেকে অপসারণের দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

গত ২৪ নভেম্বর পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading