সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:২০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৪ কোটি ২৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, দর কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading