দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৮:০০ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৩টির বা ৭৮.৫৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইনডেক্স এগ্রোর। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার ইনডেক্স এগ্রোর ক্লোজিং দর ছিল ৮২ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯০ টাকা ৭০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৯.৮০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৭৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৯.২৮ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৮.১৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.৯০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.২৫ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের ৭.০৯ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading