ব্লক মার্কেটে ৩০ কোম্পানির লেনদেন

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৯:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০১ ডিসেম্বর) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০৩ কোটি ৮৬ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

আজ তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এসব কোম্পানির মোট ৭৩ কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লক্ষ ৯৬ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯০ লক্ষ ৩৮ হাজার টাকার।

এছাড়া, রেনাটা লিমিটেডের ৭ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার টাকার, আইডিএলসির ৪ কোটি ৫৬ লক্ষ টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ২ কোটি ৫৯ লক্ষ ৯০ হাজার টাকার, আমান ফিডের ২ কোটি ৫২ লক্ষ ৯২ হাজার টাকার, মারিকোর ২ কোটি ২৯ লক্ষ টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৬৩ লক্ষ ৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৬৩ লক্ষ টাকার, বিকনফার্মার ৯১ লক্ষ ৮৯ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৪৭ লক্ষ ৪ হাজার টাকার, বিজিআইসির ৩৮ লক্ষ ৬১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩৪ লক্ষ ৪০ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৩৩ লক্ষ টাকার, সাইফ পাওয়ার এর ৩২ লক্ষ ৭৬ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৭ লক্ষ ৫৭ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৩ লক্ষ ৪৭ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৬ লক্ষ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১২ লক্ষ ১৬ হাজার টাকার, এবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১০ লক্ষ ৪০ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৮ লক্ষ ৮০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭ লক্ষ ৭৮ হাজার টাকার, জিবিবি পাওয়ার এর ৭ লক্ষ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ৭ লক্ষ টাকার, আরগন ডেনিমের ৬ লক্ষ ৫১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লক্ষ ৭০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লক্ষ ৫২ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫ লক্ষ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading