রবিবার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ১৪:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৫ ডিসেম্বর, রবিবার স্পট মার্কেটে যাচ্ছে। খবর-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ ও ফার্মা এইডস লিমিটেড। কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ ডিসেম্বর, সোমবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর , মঙ্গলবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

