কারাগারে মেয়র আব্বাস, ১০ দিনের রিমান্ড আবেদন

কারাগারে মেয়র আব্বাস, ১০ দিনের রিমান্ড আবেদন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ১৬:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী রবিবার (৫ ডিসেম্বর) পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে শুনানির দিন ধার্য্য করেন।

এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। বুধবার ভোরে রাজধানীর ঈশাখা হোটেল থেকে আব্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডেও কাউন্সিলর আব্দুল মোমিনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয়। তবে শুধুমাত্র রাসিক কাউন্সিলর আব্দুল মোমিনের একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। তাকে মেয়র পদ থেকে অপসারণের জন্য অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading