‘মির্জাপুর’ খ্যাত অভিনেতার মরদেহ উদ্ধার

‘মির্জাপুর’ খ্যাত অভিনেতার মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ১৮:৪০

‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা ব্রহ্মস্বরূপ মিশ্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মুম্বাইয়ের বাসা থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ইন্ডিয়ার সংবাদমাধ্যম মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

গত ২৯ নভেম্বর ব্রহ্মস্বরূপ চিকিৎসকের কাছে গিয়েছিলেন ব্রহ্মস্বরূপ। বুকে ব্যথার কথা জানালে চিকিৎসক তাকে শুধু গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দেন।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে ব্রহ্মস্বরূপের মরদেহ। কিন্তু মৃত্যুর কারণ এবং কোন সময় মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে এই অভিনেতার মৃতদেহ।

ভোপালে জন্মগ্রহণ করেন ব্রহ্মস্বরূপ। ২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ সিনেমায় প্রথম অভিনয় করেন। চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন তিনি। ‘দঙ্গল’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সুপার ৩০’, ‘কেসরি’, ‘মানঝি’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘ললিত’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। শুধু রুপালি পর্দা নয়, মঞ্চ নাটকেও কাজ করেছেন ব্রহ্মস্বরূপ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading