করোনা: বিশ্বে আক্রান্ত ও মৃত্যু বাড়লো

করোনা: বিশ্বে আক্রান্ত ও মৃত্যু বাড়লো

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ০৯:১৫

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আবারও মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮ হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৮২ হাজার ৫২৫ জন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিশ্বব্যাপী করোনার মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৭১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৪২১ জন। এতে এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৪৫৮ জনে। আর মৃত্যুর সংখ্যা ৫২ লাখ ৪২ হাজার ৩১ জন।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যুতে শীর্ষে অবস্থানকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৬৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৩ জন। আর মৃত্যুর সংখ্যা ৮ লাখ ৫ হাজার ১৩১ জন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading