সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
টপ টেন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ১২:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ নভেম্বর-২ ডিসেম্বর) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৫২ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০.৯৬ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ২১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২৮ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। কোম্পানিটির ১৩ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৯ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংকের ১৬৩ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৪৫ কোটি ৫৭ লাখ ১৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪০ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার, বেক্সিমকো ফার্মঅর ১৩৪ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৩২ কোটি ৩৩ লাখ ২৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১০৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ৯২ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading