সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ১৩:৩৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ নভেম্বর-২ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির বা ৪৩.৭৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আরামিট সিমেন্টের। খবর-ডিএসই।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্টের দর ছিল ৩৮ টাকা ২০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৮ টাকা ১০ পয়সা বা ২১.২০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে তুংহাই টেক্সটাইলের ১৮.০৬ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১৫.৪৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৫.০৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৯.৮০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৬৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৮.২৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.২৪ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৭.৭৫ শতাংশ।

