ছয় দিনে আয় ২৬ কোটি!

ছয় দিনে আয় ২৬ কোটি!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ২১:০০

বলিউড সুপারস্টার সালমান খান ও তার বোনজামাই আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পেয়েছে গত ২৬ নভেম্বর। মুক্তির দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করে সিনেমাটি।

বক্স অফিস ইন্ডিয়ার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, মুক্তির ছয় দিনে বক্স অফিসে নেট ২৬ কোটি রুপি সংগ্রহ করেছেন সিনেমাটি।

বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ছয় দিনে সিনেমাটি ২৭ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। তার দেওয়া হিসাব—শুক্রবার ৫.০৩ কোটি, শনিবার ৬.০৩ কোটি, রবিবার ৭.৫৫ কোটি, সোমবার ৩.২৪ কোটি, মঙ্গলবার ২.৯০ কোটি, বুধবার ২.৫০ কোটি; মোট সংগ্রহ ২৭.২৫ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

২৬ নভেম্বর একই দিনে মুক্তি পায় জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’। তাই বক্স অফিসে দর্শক ভাগাভাগি হচ্ছে। বক্স অফিস ইন্ডিয়া বলছে, ‘সত্যমেভ জয়তে টু’ তিন দিনে সংগ্রহ করে ৯.৫০ কোটি রুপি। এর পরে ব্যবসায়ে ধস নেমেছে।

সালমান খান ফিল্মস প্রযোজিত মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম’ সিনেমাটি মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক। এ গ্যাংস্টার ড্রামাকে প্রশংসা করেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading