বঙ্গবন্ধু ব্যাডমিন্টন: লড়াই করে হারলেন সালমান-উর্মি

বঙ্গবন্ধু ব্যাডমিন্টন: লড়াই করে হারলেন সালমান-উর্মি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ২০:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামন্টের তৃতীয় দিনে আজ মিশ্র দ্বৈতে বাংলাদেশের মোহাম্মাদ সালমান খান-উর্মি আক্তার জুটি ভারতের বিপক্ষে লড়াই করে হেরে গেছেন। এ ছাড়া পুরুষ দ্বৈতে সিগবাত উল্লাহ- সিফাত উল্লাহ জুটিও লড়াই করে ভারতের কাছে হেরেছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের মো.মোস্তাফিজার রহমান-ফাতিমা বেগম জুটি ১১-২১, ১২-২১ পয়েন্টে ভারতের খুয়ান বালশারি-মরিয়ান কাতিরাবান জুটির কাছে হেরেছেন। বাংলাদেশের শুভ খন্দকার- বৃষ্টি খাতুন জুটি ভারতের মুকুল আরোরা-অঞ্জু বর্মা জুটির বিপক্ষে ওয়াক ওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন।

পুরুষ দ্বৈতে ভারতের হিমাংশু মিত্তাল-শুভম শর্মা জুটির বিপক্ষে ২১-১৬,১৭-২১ ও ২১-১৫ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ- সিফাত উল্লাহ জুটি।
মিশ্র দ্বৈতে বাংলাদেশের মোহাম্মাদ সালমান খান-উর্মি আক্তার জুটি ২১-১৪, ১৭-২১ ও ১৯-২১ পয়েন্টে লড়াই করে ভারতের নাজির খান আবুবকর- নিলা ভালুবান জুটির কাছে পরাজিত হন।

ইন্ডিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এবারের আসরে নিচ্ছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading