নীলফামারীতে জঙ্গি আস্তানা থেকে ৫ জন আটক

নীলফামারীতে জঙ্গি আস্তানা থেকে ৫ জন আটক

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ১২:২০

নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার জঙ্গি আস্তানা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ এ তথ‌্য নিশ্চিত করে জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরাঞ্জম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি)। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।

র‌্যাবের মিডিয়া কমান্ডার কর্নেল খন্দকার আল ময়িন জানান, আজ বেলা ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading