সাপ্তাহিক লুজারের শীর্ষে অ্যারামিট সিমেন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষে অ্যারামিট সিমেন্ট

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ১২:৩৬

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২১.২০ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭১ লাখ ৮০ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.০৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩১ লাখ ৪ হাজার টাকা।

কুইন সাউথ টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৫.৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ.আর টেক্সটইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, জিলবাংলা সুগার মিলস ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading