আইসিইউতে হাসান আরিফ

আইসিইউতে হাসান আরিফ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ২১:৪৫

খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন।

গোলাম কুদ্দুছ বলেন, ‘কয়েক দিন ধরেই হাসান আরিফ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরে তার করোনা পরীক্ষা করা হয়। গত পরশু পরীক্ষায় পজিটিভ ফল আসে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এখন আইসিইউতে আছেন তিনি।’

হাসান আরিফের জন্য দোয়া চেয়েছেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। দীর্ঘদিন ধরেই হাসান আরিফ আবৃত্তি ও সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading